গৌরনদীতে হামলায় মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত

গৌরনদীতে হামলায় মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা, তার স্ত্রী, ছেলে, পুত্রবধু এবং পূর্ব শক্রতার জেরধরে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে।

গুরুত্বর আহত মুক্তিযোদ্ধা কলম খলিফা (৮৫) ও জালাল সিকদারকে (৬০) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক এ হামলার ঘটনা ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে মঙ্গলবার সকালে ও মাহিলাড়া বাজরে সোমবার দিবাগত রাতে।

মঙ্গলবার দুপুরে আহত সূত্রে জানা গেছে, বার্থী গ্রামের মুক্তিযোদ্ধা কলম খলিফার ওপর বেলা ১১টার দিকে হামলা চালায় প্রতিপক্ষ হাবুল খলিফা, তার বোন জামাতা আপাং হাওলাদারসহ তাদের সহযোগিরা। এসময় মুক্তিযোদ্ধার চিৎকারে তার স্ত্রী মমতাজ বেগম, ছেলে মনির খলিফা, পুত্রবধু পাপিয়া বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়।

অপরদিকে পূর্ব শক্রতার জেরধরে বেজহার গ্রামের জালাল সিকদারকে সোমবার দিবাগত রাতে মাহিলাড়া বাজারে বসে মারধর করে আহত করেছে প্রতিপক্ষ শাহীন সিকদার ও তার লোকজনে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পৃথক হামলার ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।