মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০১-১৭): মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক পত্নী স্মৃতি রানী সিনহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী নাদিরা আহামেদ, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, সহকারী কমিশনার (ভূমি) পত্নী নুসরাত জাহান জুঁই প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ দিন শতাধিক অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




