বাল্যবিবাহে জেল হাজতে কাজী

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ জানুয়ারি’২০১৭ঃ গভীর রাত, কনেকনে শীত। তাই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্য বিয়ে দেয়া হচ্ছিল। কিন্তু বিধি বাম।

গোপন সূত্রে খবর পেয়ে সেই রাতে মেয়ের বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে মাসুম বিল্লাহ নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বর ও কনের পরিবার এবং আত্মীয়-স্বজনরা পালিয়ে গেলেও কাজীকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান কাজীকে এক মাসের কারাদ- দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কালীগঞ্জের ফয়লা গোরস্থান পাড়ার তোফাজ্জেল হোসেনের ১৩ বছরের মেয়েকে ঝিনাইদহের এক নছিমন চালকের সাথে বিয়ে দেয়া হচ্ছিল। আর ওই বিয়ে পড়ানোর কাজটি করছিলেন একই উপজেলার গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাজী মাসুম বিল্লাহ। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে ও মেয়ের পরিবারের অভিভাবক ও আত্মীয়-স্বজন পালিয়ে গেলেও ধরা পড়েন কাজী। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কাজী মাসুম বিল্লাহ কে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় বিয়ে বাড়ির আতœীয়-স্বজন ও তাদের পরিবারের অভিভাবকরা পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।