× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মেহেরপুরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন ॥ অনিয়মের অভিযোগ বিএনপি’র

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের দুটি আসনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপি প্রার্থীরা অভিযোগ করেছে, জেলার দুটি আসনের অধিকাংশ কেন্দ্রেই ভোটে অনিয়ম হয়েছে। বিএনপি’র কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি।

অন্যদিকে আওয়ামীলীগ প্রার্থীরা দাবি করছেন সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে সবাই ভোট দিতে পেরেছেন। মেহেরপুর শহরের বালক বিদ্যালয় কেন্দ্র, মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কোনটিতেও ধানের শীষ প্রার্থীর এজেন্ট ছিল না। কয়েকজন প্রিজাইডিং অফিসার জানান, বিএনপি প্রার্থীর এজেন্টরা পানি খাওয়া, চা খাওয়ার নাম করে কেন্দ্র থেকে বের হয়ে পরে আর আসেননি।

মেহেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুন জানান,মেহেরপুর-১ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটের অনিয়ম হয়েছে। তার এজেন্টদের থাকতে দেওয়া হয়নি, ভোটারদের ব্যালট পেপার দেওয়া হয়নি, ভোট গ্রহনের আগেই বেশ কিছু ব্যালট পেপারে সিল মারা হয়েছে।

এদিকে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন বলেন, আমি কোন সহিংসতায় বিশ্বাসী না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..