× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মেহেরপুরে অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী লালন উৎসব

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর
আধ্যাত্মিকত্ত্ব সাধকের নাম লালন শাহ্। লালনের গানের মধ্যে খুঁজে পাওয়া যায় আধ্যাত্বিতকতা, দর্শনতত্ব ও মানবতাবোধ। আর লালনের এ দর্শন মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লে মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ায় হয়ে গেল দু’দিনব্যাপী সাধু সমাবেশ।

মরমী সাধিকা রেনুকা পেীর ৩৬তম ওফাত বার্ষিকী উপলে নূরুন্নাহার ফকিরানীর (সাধু) আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাত-ধর্ম ভুলে অগনিত লালন ভক্তরা ছুটে আসেন এখানে। গানে গানে সাঁইজির দর্শন প্রচার করেন তারা।  বুধবার সন্ধ্যায় বাল্য সেবার মাধ্যমে অনুষ্ঠান শুরুহয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। মেহেরপুর জেলাসহ পাশ্ববর্তী জেলার লালন শিল্পীরা গান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন- নূরুন্নাহার সাধু, টিভি ও বেতার শিল্পী সাধনা ইয়াসমিন, হরিরামপুরের সোনিয়া, হাফিজুল, ফকির ইনসান আলী, ওসমান, রতন ফকির, কুষ্টিয়া থেকে আগত শিল্পী মালেক, রিপন, আজিজ ফকির প্রমুখ। এছাড়া ঝিনাইদহের রেজাউল করিম ও শিরিনা আক্তার রুনার কন্ঠে পালাগান অনুষ্ঠিত হয়। বাদ্যযন্ত্রে ছিলেন তহিদুল মাস্টার ও তার দল।

 


এ ক্যটাগরির আরো খবর..