× Banner
সর্বশেষ
আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ

মেহেরপুরের শ্যামপুরে শীত বস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :আর্ত-মানবতার সেবাই আমরা” শীর্ষক আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আই.পি.ওয়াই.জি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শ্যামপুর সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. জবেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আই.পি.ওয়াই.জি’র পিস অ্যাম্বেসেডর জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আই.পি.ওয়াই.জি’র মেহেরপুর জেলার সেক্রেটারী জেনারেল মিয়ারুল ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।এলাকার অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি জাকির হোসেন তার বক্তেব্য বলেন-“মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য”। সমাজের বৃত্তবানরা যদি অসহায় ও হৃত দরিদ্রের পাশে দাঁড়ান । তবে তাদের কষ্ট সমান্য হলেও লাঘব হবে।


এ ক্যটাগরির আরো খবর..