× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মেহেরপুরের মৃত্তিকা গ্রুপ থিয়েটার এর ৬ বছর পদার্পণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬


মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে মৃত্তিকা গ্রুপ থিয়েটার ৬ বছর পদার্পণ উপলক্ষ্যে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৬ বছর পদার্পণ উদ্যাপন করেছে । গতকাল বুধবার সকালে দিকে র‌্যলীর মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয় ।
এদিন বিকাল ৪টার দিকে শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যানে মৃত্তিকার সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, উদীচীর মেহেরপুর জেলা সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, পৌর কাউন্সিলর আল মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুবুল হক মন্টু, শ্বাশত চক্রবর্তী নিপ্পন, সাংবাদিক তুহিন আরণ্য, মাহাবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে মেহেরপুর শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে একটি র‌্যালি বের করা হয়। মৃত্তিকার সভাপতি মানিক হোসেন র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, মৃত্তিকার সাধারণ সম্পাদক আশহাদুুর রহমান অনুসহ মৃত্তিকা গ্রুপ থিয়েটার’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..