× Banner
সর্বশেষ
ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী

মেহেরপুরের মুজিবনগরে সংসদ সদস্য ফরহাদ হোসেন-এর গণসংযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০১৭

মুজিবনগর প্রতিনিধি (১৯-০৮-১৭):  মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

গতকাল শনিবার বিকেলে মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে সন্ধ্যারাতে মহাজনপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মহাজনপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও জেলা আওয়ামীলীগের নিবার্হী কমিটির সদস্য গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, মহাজনপুর ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আনছার আলী, আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ আলী, মইন উদ্দীন, গোলাম রহমান,মোনাখালী ইউপি আওয়ামীলীগ নেতা মিয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মি ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ গণসংযোগ অংশ গ্রহন করেন ।

এর আগে মেহেরপুর সদর উপজেলার সীমানা থেকে মুজিবনগর উপজেলায় প্রবেশ মুখ থেকে মটরসাইকেল র‌্যালী সহকারে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে বরণ করে নিয়ে যাওয়া হয় মহাজনপুর গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..