মেহেরপুরের মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আর নেই

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-১১-১৬)ঃ মেহেরপুরের শহরের নতুন পাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মারা গেছেন। (ইন্নালিল্লাহী  — রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

আজ রবিবার সকালে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মূত্যুাকালে এক ছেলে ও এক মেয়ে সহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

বিকালে শহরের নতুনপাড়া মোড়ে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় সেখানে বিউগলের করুন সুর বেজে ওঠে। রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শুভ্রা দাস সালাম গ্রহন করেন। এসময় মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। এবং পুস্পমাল্য অর্পন করা হয়।

মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগঠানিক কমান্ডার আমিরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাতে দাফন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাজা ও দাফনে অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।