× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে রাধাকান্তপুর স্কুল মাঠে কমিটি গঠন অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের  জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, শহর যুবলীগের যুগ্ম- সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস, মালেক হোসেন মোহন, সাজিজুর রহমান সাজু, মিজানুর রহমান জনি, মেহেরপুর সরকারি কলেজের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আদর্শে দলীয় কাযক্রমে অনুপ্রানিত হয়ে  মোশারফ হোসেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে যুবলীগে যোগদান করেন। পরে মোশারফ হোসেন মোসা সভাপতি ও সমিরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট করে বুড়িপোতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাধাকান্তপুর যুবলীগের কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..