মেহের আমজাদ, মেহেরপুর: সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন ও অভিভাবক সমাবেশ করেছে মেহেরপুরের বিভিন্নœ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই অংশ হিসাবে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পলিটেকনিক মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। নেতৃত্ব দেন মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। উপস্থিত ছিলেন কৃষি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সহযোগী অধ্যক্ষ এনামুল আযীম। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীসহ জেলার সকল স্কুল ও কলেজে এ কর্মসুচি পালন করা হয়। আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শিক্ষার্থীরা এর সাথে জড়িয়ে যাচ্ছে তাই এখনই দলমত নির্বিশেষে শিক্ষক ও শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।
মেহেরপুর পৌর কলেজ
সারা দেশের ন্যায় মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর পৌর কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপধ্যক্ষ মহসিন আলী, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সহকারী অধ্যাপক আহসানুল হক, প্রভাষক আলীবদ্দিন, প্রভাষক আজাদ আলী। সমাবেশ শেষে কলেজের অধ্যক্ষ উপস্থিত সকলকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান। সমাবেশে কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মকর্ত/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি
গতকাল বিকেল ৩টায় ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, মেহেরপুরের উদ্দোগে” জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয় ।ইন্সটিটিউটের চেয়ারম্যান আল-আমিন ইসলাম (বকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ এম, এ, বাশার সভাপতি, স্বা, চি, প, মেহেরপুর জেলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ তাপস কুমার সরকার, সেক্রেটারী, স্বা, চি, প, মেহেরপুর জেলা, ডাঃ রোমেনা খাতুন এম. ও. সি. এইচ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস মেহেরপুর, ইন্সটিটিউটের সিনিয়র লেকচারার ডাঃ শর্মিলা রানী সাহা। অনুষ্ঠানে উদ্ধোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইকবাল হুসাইন। আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কোর্স কো-অর্ডিনেটর ডাঃ টি. এম. তাওয়াবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জনাব হাসানুজ্জামান, শিক্ষক মোঃ মাহফিজুর রহমান, মোছাঃ আফরোজা খাতুন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জাকারিয়া জিন্নাত প্রমুখ। অনুষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী গান পরিবেশন করে প্রতিষ্ঠানের ৫ম পর্বের ছাত্রছাত্রী বৃন্দ |
ফেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমী
ফেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমী সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করে । গতকাল বেলা ১১টার দিকে ফেন্ডস্ ফাউন্ডেশন মডেল একাডেমীর হল রুমে মডেল একাডেমীর অধ্যক্ষ মজিবুর রহমান-এর সভপতিত্বে বক্তব্য রাখেন ফেন্ডস্ ফাউন্ডেশন-এর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরীফ, সহকারী শিক্ষক শেখ সরোয়ার্দী, মফিজুর রহমান, সাইফুর রহমান, রবীউল ইসলাম প্রমুখ । সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে ।
ইসলাম নগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা
মেহেরপুর সদর উপজেলার ইসলাম নগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রহুল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন হাসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলী মোল্লা। অন্যদের বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুনতাজ আলী, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাদ্রাসার শিক্ষক ফারুক হোসেন।
সীমান্ত মাধ্যমিক বলিকা বিদ্যালয়
মেহেরপুর কুতুবপুরের সীমান্ত মাধ্যমিক বলিকা বিদ্যালয় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ করেছে। শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আশরাফুল হক-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কতুবপুর ইউপি চেয়রম্যান শহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল আওয়াল । সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হযরত আলী, আসাদ আলী, শিক্ষার্থী চাঁদনী
প্রমুখ ।
মেহেরপুরে আর. আর মাধ্যমিক বিদ্যালয়ে
মেহেরপুর সদর উপজেলার আর. আর মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় বিদ্যালয়ের হল রুমে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডঃ শাজাহান আলী, বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি তদন্ত মেহেদী হাসান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আলমঙ্গীর কবির, ধর্মীয় শিক্ষক বদরুল ইসলাম, আভিভাবক সদস্য বিলকিস আরা, সেফালি খাতুন। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক রাহিনুরজামান পলেন।



