× Banner
সর্বশেষ
আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আপত্তিকর অবস্থায় আইনজীবী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
আপত্তিকর অবস্থায় আইনজীবী গ্রেফতার

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাছুম আরাফাত (৪০) নিজেকে জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাড়ি সুবর্ণচরে। থাকেন জেলা শহরের ল’ইয়ার্স কলোনীতে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে গতকাল, বুধবার দিবাগত  রাত ২ টার দিকে ওই ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের বাসা থেকে তাকে আটকের পর বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারকের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের এক নারীর সাথে তার স্বামীর অনুপস্থিতিতে বাসায় অবস্থান করে আইনজীবী মাছুম আরাফাত। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাসাটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক মাছুম আরাফাতকে থানায় নিয়ে আসে।
সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে  পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..