× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মেহেরপুরের বারাদি বাজারে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর(০৬-০৪-১৬):মাদক নিয়ন্ত্রনের জন্য কাজ করছে পুলিশ প্রশাসন। “মাদক থেকে দূরে থাকুন, মাদক বিক্রেতার সন্ধান দিন” এই শ্লোগানে মেহেরপুর জেলাকে মাদক মুক্ত জেলা ঘোষনা উপলক্ষে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের (২য় অংশ) বারাদি বাজারে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকাল ৫টার দিকে সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) মেহেদী হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও বারাদি বাজার কমিটির সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য আয়ুব আলী, মোমিনুল ইসলাম, সিরাজুস সালেকিন প্রমূখ। আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন- “মেহেরপুরকে মাদক মুক্ত করতে হলে সবার সহযোগীতা একান্ত কাম্য। মাদক মুক্ত না করতে পারলেও জেলায় মাদক নিয়ন্ত্রন করা সম্ভাব। মাদকের ছোবল কেউটের ছোবলের থেকেও ভয়ংকর।” তিনি আরো বলেন- মেহেরপুর ভারত সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের ভয়াবহতা বেড়েছে। এর সাথে জড়িয়ে পড়ছে তরুন যুবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদককে রোধ করতে না পারলে ধ্বংস হতে পারে অনেক মেধাবী মুখ ও যুব সমাজ।


এ ক্যটাগরির আরো খবর..