মেহেরপুরের বাবুরপাড়া সাধুগুরু হোসেন শাহ’র মৃত্যু বার্ষিকী পালন

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাবুরপাড়ায় সাধু গুরু হোসেন শাহ’র আশ্রমে তার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাতব্যাপী এক সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পাতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মুজিবুর রহমান। হারুন ফকির ও ফকির নজরুল শাহ পালা গান পরিবেশন করেন। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ শাহ, এস এম তৌহিদুল সরকার, ইনসান ফকির, মুনসাদ আলী, ফকির জহিরুল শাহ, ফকির ইয়াসিন, সাধু আরফাত শাহ, ফকির মারজান হোসেন বাবলু, নুরুন্নাহার ফকিরানী, বিউটি ফকিরানী, আক্কেল শাহ, সেকেন ফকিরসহ মেহেরপুর ও পার্শ্ববর্তী জেলা থেকে সাধু, ফকিরদের আগমন ঘটে।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জালালউদ্দিন, পরিচালনা ছিলেন মুনসাদ আলী। পরসে আসন নিয়ে থাকেন আতাহার সাইজীর স্ত্রী ওজিফা বেগম। গতকাল শুক্রবার বিকালে পুর্ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।