× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেহেরপুরের দু ইউনিয়নে আওয়ামী লীগের ৪ প্রার্থীর মানোনয়ন জমা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদঃ মেহেরপুর সদর উপজেলার মোট ৫ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২টি ইউনিয়নের মোট ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন। এদের মধ্যে দু’জন রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং অপর দু’জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তবে এদিন বিএনপিসহ অন্যদলের কোন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়নি।

মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এদিন সকালে আমঝুপি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা ও একই দিন দুপুরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু রিটার্নিং আফিসার কবির উদ্দীনের কাছে তাদের মনোনয়ন পত্র জমাদেন।

অপরদিকে একই দিন দুপরে পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টানিক বিশ্ব্াস ও বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রাথী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস রিটার্নিং আফিসার আনিছুর রহমানের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন ।


এ ক্যটাগরির আরো খবর..