× Banner
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলের আওয়াতাভূক্ত মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মুক্তিযোদ্ধা শাবান আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..