মেহের আমজাদ, মেহেরপুর: আগামী ৩১ অক্টোবর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে আনারুল ইসলামের পক্ষে তার বড় ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন এই মনোয়নয় পত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি কুদরত-ই খুদা রুবেল, ছাত্রলীগ নেতা হানিফ সহ অন্যন্যরা।



