× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নতুন চারটি মেরিন একাডেমিতে এবছর থেকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র সীমা জয় করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মেরিটাইম সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে। অফুরান মেরিটাইম সেক্টরের উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেরিনারদের বিপুল চাহিদার প্রেক্ষিতে বরিশাল, সিলেট, রংপুর ও পাবনায় নতুন চারটি মেরিন একাডেমিতে এবছর থেকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

মন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড (মুজিব শতবর্ষ গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। মেরিন একাডেমির কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে আধুনিক ও বিশ্বমানের দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার।

দু’ বছর মেয়াদি ৫৪তম ব্যাচে ১০৪ জন ক্যাডেট নটিক্যাল (নৌ) ও ইঞ্জিনিয়ার (প্রকৌশল) শাখায়  গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। এর মধ্যে ইঞ্জিনিয়ার শাখায় ৫৫ জন, নটিক্যাল শাখায় ৪৯ জন শিক্ষার্থী। এবার সেরা ক্যাডেট হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত হন মোঃ সালমান হাসান।


এ ক্যটাগরির আরো খবর..