× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

মেনিকিউরে প্রচলিত তিন ভুল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

হাত সুন্দর ও পরিষ্কার রাখতে মেনিকিউর করা হয়। তবে মেনিকিউর করার সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। এতে উপকারের চেয়ে অপকার বেশি হয়।

মেনিকিউরের সময় করা প্রচলিত তিন ভুলের বিষয়ে জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. অপরিষ্কার যন্ত্রপাতি

স্যালুনে বা পার্লারে মেনিকিউরের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেগুলো কি আপনি পরীক্ষা করেন? বেশির ভাগ সময় এসব যন্ত্রপাতি অন্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অপরিষ্কারভাবেই রেখে দেওয়া হয়। আর এগুলোতে জীবাণু জমে উপকারের চেয়ে অপকারই করে বেশি।

তাই মেনিকিউর করার আগে যন্ত্রপাতিগুলো পরিষ্কার রয়েছে কি না, চেক করে দেখুন।

২. চামড়া কেটে ফেলা

অনেক সময় মেনিকিউরের সময় নখের সঙ্গে লাগানো আশপাশের চামড়াকে কেটে ফেলা হয়। এটি ঠিক নয়। এতে রক্তপাত হয়ে জটিলতা বাড়তে পারে।

৩. মেনিকিউরের পর পানি ধরার কাজ

মেনিকিউরের পর বেশি পানি ধরতে হয়, এমন কাজ করতে যাবেন না। যেমন : কাপড় ধোয়া, রান্নার বিভিন্ন কাজ। কারণ, এতে হাত থেকে প্রয়োজনীয় তেল ও ময়েশ্চার চলে যায়।

তাই মেনিকিউরের পর অন্তত ছয় থেকে আট ঘণ্টা অতিরিক্ত পানি ধরা লাগে, এমন কাজ থেকে বিরত থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..