× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মেডিকেল ভর্তিচ্ছুদের অবস্থানে পুলিশের বাধা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পুলিশের বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল।

পূর্ব  ঘোষণা অনুযায়ি, শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে  কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। বেলা ১২টার দিকে পুলিশ তাদের সেখান  থেকে সরিয়ে দেয়। পরে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ ও করিডোরে অবস্থান নিয়ে তারা ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেন। দুপুর  পৌনে ১টার দিকে সেখান  থেকেও তাদের সরিয়ে দেয় পুলিশ।

সোমবারও একই দাবিতে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। এদিন  বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার  থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল  বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনের রাস্তায় অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত  সেখানে অবস্থান করেন।পরে মিছিল নিয়ে টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয়  প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা।  বেলা আড়াইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে  প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন তারা ।


এ ক্যটাগরির আরো খবর..