× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নোয়াখালী প্রতিনিধি

মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা   

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো.হকসাব (৩৪) ও তার ভাই মো.এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরের দিকে উপজেলার নিমতলী এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় ভাসমান অবস্থায় হকসাবের মরদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসে। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাব সহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ ছিল। একই দিন দুপুরের স্থানীয়রা তার ভাই মো.এরশাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে গত রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে। এরআগে, অন্য একটি ট্রলার আরো দুই জনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বেরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। আরেক ভাইয়ের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..