মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: গত ২৪ ঘন্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ৫ সে.মি. কমে এখনো বিপদসীমার ৬৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এনিয়ে গত ৪৮ ঘন্টায় পদ্মা নদীর এ অংশে ৯ সে.মি. পানি কমলেও নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। এ পর্যন্ত পদ্মা ও আড়িয়াল খা নদের ভাঙ্গনে প্রায় ৪ শ ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিলীন হয়েছে ২ শতাধিক হেক্টর ফসলি জমির মাঠ। চরম ভাঙ্গন ঝূকিতে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে পদ্মার চরাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী রয়ে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। চরের টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় ও চারদিক জলমগ্ন হয়ে পড়ায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। দূর্গত এলাকায় ঘরে ঘরে স্থানীয় সংসদ সদস্য নুর ই আলম চৌধুরীর নির্দেশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা ত্রানের চাল পৌছে দিচ্ছেন। তবে এসকল এলাকায় মানুষ একদিকে কর্মহীন অপরদিকে নদী ভাঙ্গনে ঘর বাড়ি স্থানান্তরসহ নানান সংকটের কারনে দূর্গতদের জন্য দ্রুত নগদ অর্থ , টিন, শুকনো খাবারের ব্যবস্থার দাবী জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ বলেন দশ হাজারের বেশী পানি বন্দী রয়েছে, আমরা টলার, নৌকায় করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ত্রান পৌছাচ্ছি, কিন্ত বন্যার পরবর্তি সময় যেটা দরকার সেটা হল নগদ অর্থ কারন এমন অনেকেই আছে যাদের চাল ফুটানো সম্ভব না, তাই নগদ অর্থ হলে শুকনা খাবার কিনে খেতে পারে।