× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মৃত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন পুলিশ সুপার

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দায়িত্ব পালনকালে নিহত ও মৃত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (০৩ জুন) সকাল নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় নড়াইলে দায়িত্ব পালনকালে নিহত ও মৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নড়াইল জেলা শাখার সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ সহ নড়াইল জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে নড়াইল জেলায় কর্মরত অবস্থায় মৃত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি, সেমাই, চিনি, তেল, সাবান সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে মৃত পুলিশ সদস্যের পরিবারের সদস্য ও পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট এর কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তাদের পরিবারের মাঝে ঈদে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..