× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টি সুস্থ হয়ে কাজে ফিরছেন। গত বুধবার ফেসবুক লাইভে এসে তিনি এ কথা তার ভক্তদের উদ্দেশে জানিয়েছেন। তানিয়া বৃষ্টির মাথায় টিউমার ধরা পড়ে। এতে তার জীবন নাশের আশঙ্কা ছিল।

এদিকে বিভিন্ন মিডিয়াতে তাকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল তিনি আশঙ্কাজনক অবস্থায় কোমায় আছেন। তার বাঁচার আশা নেই।

কোনো কোনো মিডিয়া নিউজ করেছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনেত্রী এসব শুনে কোনো উত্তর দেননি। তিনি জানান। আমার ব্রেইন টিউমার ধরা পড়লে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যে অস্ত্রোপচার করতে সময় লাগে ৬ থেকে ৭ ঘণ্টা। আমার লেগেছে ২ থেকে আড়াই ঘণ্টা। অস্ত্রোপচারের পর আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। আমার ওজন কিছুটা বেড়েছে। ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..