× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো কৃষি ও কৃষক -কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ কৃষিকে যে কোনো মূল্যে লাভজনক করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আর এ জন্য যা-যা করণীয় তার সবকিছুই করে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো কৃষি ও কৃষক। কাজেই কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ করতে হবে।

সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল ধানের জাত ও বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে। দশ-এগারো বছর সাধনা করে আমাদের কৃষি বিজ্ঞানীরা এক-একটা উন্নত জাতের ফসলের জাত উদ্ভাবন করে যাচ্ছেন। যার ফলে এখন বিঘা প্রতি পাঁচ-ছয় নয়, এখন ৩০/৩৫ মণ ধান উৎপাদন হয়। এক দেড় লিটার দুধ থেকে এখন প্রতিটি গাভী ২০/২২ লিটার দুধ দেয়। আর এগুলোই হলো কৃষিতে বর্তমান সরকারের সাফল্য।

তিনি বলেন, আগে সারের জন্য লাইন ধরতে হতো। আমরা সারের দাম কমিয়ে সহজলভ্য করেছি। বিএনপি-জামায়াত সরকারের আমালে যে ডিএপি সার ছিলো ৯০ টাকা কেজি। সেই ৯০ টাকা কেজির ডিএপি সার এখন ১৬ টাকায় করা হয়েছে। কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য চাষ-আবাদ, ফসল কাটা, মারাই বিশেষ করে ধান লাগানো এবং কাটার মেশিন কৃষক পর্যায়ে দেওয়া হচ্ছে। যা বঙ্গবন্ধু ১৯৭২ সাল থেকেই শুরু করে ছিলেন।  ৫০ ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়া। তারই কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশটাকে শুধু ক্ষুধা ও দারিদ্রমুক্তই নয়, খাদ্যে উবৃত্তের দেশ বানিয়েছে। তিনি আরো বলেন, উন্নত এই শান্তিপ্রিয় দেশে বিএনপি-জামায়াত অশান্তি করতে চায়। খালেদা-তারেকের নাম উল্লেখ করে বলেন, শেখ হাসিনার এই শান্তির দেশে কেউ অশান্তি করতে চাইলে তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..