× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ডেস্ক

মূল্যস্ফীতি কমে দেশ ভালোর দিকে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
দেশ ভালোর দিকে

অর্থনৈতিক মন্দার ধাক্কা তো সব জায়গায় লেগেছে। বিশ্বব্যাপী মানুষের খুবই কষ্ট। মূল্যস্ফীতি বেড়ে গেছে। তবে আমাদের এই এখন কিছু মূল্যস্ফীতি কমে একটু ভালোর দিকে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ ভালোই আসছে। বিদেশি বিনিয়োগ, সবার একটা ভালো আকাঙ্ক্ষা, বাংলাদেশের দিকে সবার দৃষ্টি। বিদেশি বিনিয়োগ বাড়ছে। মানুষের যাতে খাওয়ার কষ্ট না হয় সেজন্য সরকারের আন্তরিকতা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসীদের অনুরোধ করব, এখন যারা রেমিট্যান্স পাঠায়, তারা যেন হুন্ডিতে না পাঠিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠায়, সেই ব্যবস্থাটা করা।

প্রবাসীদের দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তো অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। যারা ব্যবসা-বাণিজ্য করতে চায়, তারা কিন্তু সেখানে বিনিয়োগ করতে পারে। সে জন্য পার্টনার খুঁজে নিয়ে এলে আরও ভালো হয়। বিনিয়োগ যত আসবে তত ভালো।

সরকার প্রধান আরও বলেন, যত টাকা লাগুক, যেখান থেকে পারি, খাবার জিনিস আমরা কিনে নিয়ে আসছি। ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের একটু সমস্যা। আর তা না হলে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। মানুষের খাওয়ার কষ্ট আমরা হতে দেব না।


এ ক্যটাগরির আরো খবর..