× Banner
সর্বশেষ
বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

মুসলিম বিরোধী বক্তব্য: ট্রাম্প-হিলারির পাল্টা আক্রমণ চলছে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ মুসলিম বিরোধী বক্তব্যের জের ধরে ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যে কথায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বিরূপ মন্তব্য করে অন্যকে আঘাত করা যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।

এর কয়েক ঘণ্টা পরই হিলারির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে পাল্টা বক্তব্য দেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প। মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা ও আন্দোলন অব্যাহত রয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রে ওকলাহোমা রাজ্যের টুলসায় একটি জনসমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। বক্তব্যের শুরুতেই রিপাবলিকান দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পকে আক্রমণ করেন হিলারি।

একটি জাতিগোষ্ঠীকে উল্লেখ করে বৈষম্যমূলক মন্তব্য করা একজন নেতার পক্ষে কোনভাবেই শোভন নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মার্কিন সমাজ ঐক্যে ও সমন্বয়ে বিশ্বাসী। এ সমাজের উন্নয়ন, আন্দোলন বা যুদ্ধ কোনকিছুই মুসলমানদের বাদ দিয়ে সম্ভব নয়। আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে মুসলমান মার্কিনরা একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আঘাত করে এ ধরণের কটু বক্তব্য দেয়ার আগে ট্রাম্পের আরেকটু চিন্তা করা উচিত ছিলো।’

এই বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হিলারির ওপর পাল্টা আক্রমণ করেন ট্রাম্প। আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েনেসের এক মনোনয়ন সভায় ট্রাম্প বলেন, তাকে নিয়ে ভাববার আগে ডেমোক্রেট নেত্রীর ভাবা উচিত ছিলো তার নিজের বিরুদ্ধে কতবার আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, ‘আমি সবার ক্ষেত্রে ন্যায়সঙ্গত মতামত দেয়ার চেষ্টা করি। হিলারির ক্ষেত্রেও তাই। কিন্তু আমার এই ডেমোক্রেট বন্ধু বোধহয় ভুলে গেছেন ব্যক্তিগত ই-মেইলের জের ধরে তাকেও কয়েকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। এটা আমার কথা নয়। দেশের নামীদামী আইনজীবীরা তার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।’

ট্রাম্প যখন আইওয়ায় এমন বক্তব্য রাখছেন, তখন নিউইয়র্কে তার বিরুদ্ধে আন্দোলন করছে শতশত মানুষ। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঐক্য ও সম্প্রীতির অমর্যাদা করেছেন বলে অভিযোগ করে আন্দোলনকারীরা।

ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল। শুক্রবার এক টুইটার বার্তায় তিনি বলেন, জাতিবিদ্বেষী মন্তব্যের দায়ে রিপাবলিকানদের উচিত ট্রাম্পকে মনোনয়ন না দেয়া।

শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানদের মধ্যে তলে তলে ট্রাম্পের মনোনয়ন বাতিলের বিষয়ে আলোচনা চলছে। তবে এসময়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বেন কারসন।

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেয়া হলে অনেক গুরুত্বপূর্ণ মানুষের ভোট হারাবে রিপাবলিকান দল। ট্রাম্পের মনোনয়ন বাতিল করা হলে দল ছাড়ারও হুমকি দেন কারসন।

এদিকে, ট্রাম্পের যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত পিটিশনে এখন পর্যন্ত সই করেছেন পাঁচ লাখের বেশি ব্রিটিশ নাগরিক। যদিও এর আগে পার্লামেন্টে এই দাবি নাকচ করে দেন ব্রিটিশ এমপি ও রাজস্ব বিভাগের প্রধান জর্জ অসবর্ন।


এ ক্যটাগরির আরো খবর..