× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মুসলিম এইড বাংলাদেশর উদ্দ্যোগে গলাচিপায় এতিম ও প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

admin
হালনাগাদ: রবিবার, ১৮ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম:  মুসলিম এইড বাংলাদেশ গলাচিপা শাখার উদ্দ্যোগে আয়োজিত উপজেলার বিভিন্ন এতিম শিশু ও অসহায় প্রতিবন্ধীদের নিয়ে রবিবার বিকালে পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা, দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলয়নায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশ গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার মোঃ মনির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, গলাচিপা প্রেস ক্লাবের সহ-সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন ও মুসলিম এইড শাখা ব্যবস্থাপক আব্দুর রব মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজের অবহেলিত অসহায় এতিম শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য অত্র উপজেলায় মুসলিম এইড বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নে অসহায় এতিম প্রতিবন্ধীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া সাইক্লোন সেন্টার, ক্ষুদ্র রাস্তাঘাট মেরামত, এতিম অসহায়দের জন্য কোরবাণীর মাংস বিতরন, ইফতারী সহ আর্থিক উন্নয়নে সংস্থাটি ব্যাপক ভূমিকা পালন করছে। অনুষ্ঠান শেষে এতিম প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের খাবার ও ইফতার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..