মুন্সী জালাল স্মরণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের স্মরণসভা

মুন্সী জালাল স্মরণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের স্মরণসভা

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮ তম ব্যাচের সদস্য ও তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার প্রয়াত মুন্সী জালাল উদ্দীনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ জানুয়ারি) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর বলেন, মুন্সী জালালের মাঝে মেধা, প্রজ্ঞা, বুদ্ধি ও বিবেচনা শক্তির অপূর্ব সমন্বয় ঘটেছিলো। তিনি পেশাগত দক্ষতা, মানবিকতা এবং মহানুভবতার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিকতা তাঁকে অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলো। তাই তাঁকে শুধু স্মরণ নয় অনুসরণও করতে হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব মো. মামুন অর রশীদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক ফায়জুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল, জেলা পর্যায়ে তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোছা: মোবাস্বেরা কাদেরী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, মরহুমের বড় ভাই মুন্সী আকবর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় গত ০৭ জানুয়ারি ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে মুন্সী জালাল উদ্দীন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।