মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ  মুন্সীগঞ্জের একটি কারখানায় অগ্নিকান্ডে নিহত শ্রমিক সজিব হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ।

সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম নিহতের বাড়ী খামারাইল গ্রামে গিয়ে নিহতের মা ফাতেমা খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদাণ করেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লাগে। এতে ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের মৃত জামির মোল্লার ছেলে সজিবসহ ৬ জন নিহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।