× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ছাতকের জাউয়ায় র‌্যাবের হাতে দু’মাদক বিক্রেতা আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের জাউয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

রোববার দুপুরে উপজেলার জাউয়াবাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, সিলেট জালালাবাদ থানার খালপাড় গ্রামের মোঃ হোসাইন আহমদ’র পুত্র আব্দুল লতিফ (২৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি গ্রামের আইয়ূব আলীর পুত্র সাকিব আহমদ (২০)। আব্দুল লতিফ ও সাকিব আহমদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।

র‌্যাব-৯ এর লেঃ কমান্ডার ফয়ছল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গ্রাহক সেজে ইয়াবা বিক্রেতা লতিফ ও সাকিবকে কৌশলে জাউয়া বাজারে নিয়ে আসেন। এখানে ইয়াবা সরবরাহ করার সময় ৩শ’২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এ সময় র‌্যাবের ডিএডি আনিসুর রহমান, ডিএডি নাসিম রেজাসহ র‌্যাব সদস্যরা অভিযানে সাথে ছিলেন।

ডিএডি নাসিম রেজা ইয়াবাসহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..