ছাতকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আওলাদ আলীর

ছাতক প্রতিনিধিঃ ছাতকে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে এক কর্মীসভা রোববার দুপুরে গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। বিগত সংসদ নির্বাচনে তা প্রমানীত হয়েছে।

আসন্ন উপজেলা নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফলাফল অনুকুলে আনা সম্ভব হবে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব নিজাম উদ্দিন, গিয়াস মিয়া, ফজর আলী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আওয়ামীলীগ নেতা আজমান আলী, আওলাদ আলী রেজা, মাওলানা আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, রফিকুল ইসলাম কিরন, শ্রমিকলীগ নেতা আবু বকর রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সহ-সভাপতি আব্দুস সহিদ, ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ ডালিম, তাজামুল হক রিপন, নাজমুল হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ আলী রেজা তার বক্তব্যে শুধু ঐক্য ও নৌকার বিজয়ের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। সভায় উপজেলা নির্বাচন উপলক্ষে আওলাদ আলী রেজাকে আহবায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।