হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ-৬ এর সাংসদ ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি।
আজ মঙ্গলবার(১৭ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই বাংলাদেশ। যার জন্ম নাহলে আমরা স্বাধীনতা পেতাম না, স্বাধীনতার সে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মহান নেতা ও তার পরিবারের শহীদ সদস্যদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাদের জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেছেন সেই বঙ্গবন্ধু কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
তিনি আরোও বলেন, আমরা সমগ্র দেশবাসী চেয়েছিলাম আমাদের জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করবো কিন্তু বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যে কোন জমায়েত অনুৎসাহিত করা হচ্ছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। তাই সংক্ষিপ্ত আকারে জন্মশতবার্ষিকী পালন করা হবে।
তবে যেহেতু আমরা মুজিববর্ষ পালন করবো তাই সারা বছর জুড়ে তা পালনের সুযোগ থাকছে। আপাতত সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানাচ্ছি। নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন রাখুন। সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা।


