× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মুজিববর্ষে জনবান্ধব ১০০টি সেবা ডিজিটাইজ করা হবে -পলক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

ঢাকা: মুজিব বর্ষ’  ২০২০ সালের মধ্যে  জনবান্ধব ১০০টি  সরকারি সেবা ডিজিটাইজ করা হবে। এর সুবিধাভোগী হবেন দেশের ১০ কোটির অধিক মানুষ। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

প্রতিমন্ত্রী আজ গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে চার দিনব্যাপী নৌ পরিবহন মন্ত্রণালয়ের  ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  দেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌ পরিবহন খাতের গুরুত্ব তুলে ধরে  বলেন, পরিবহন ব্যবস্থায় সময়, অর্থ, অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল ডিজাইন ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পলক বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল ইকোনমি তৈরি এবং ডাটা ব্যবহার করে সকল কার্যক্রম একই প্ল্যাটফর্মে আনতে  কাজ করছে সরকার। নাগরিকদের জন্য প্রয়োজনীয় সকল সেবা ডিজিটাইজ করতে  ভেরিফাইএবল ডিজিটাল আইডি, অনলাইন পেমেন্ট সিস্টেম, আইডি ভেরিফিকেশনের জন্য পরিচয় অ্যাপস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে দেশ এবং এর মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ।

কর্মশালায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ১০টি সংস্থার ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং ৩৭টি সেবা ডিজাইন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..