মুজিবনগর দিবস উদযাপনে মেহেরপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৪-১৭)
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার-এর উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) রশিদুল মান্নাফ কবীর প্রমুখ । প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং সাংবাদিক সহ আগত বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কমপ্লেক্স এলাকাতে সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের নিরপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
ছবি-৪ঃ এমপি ফরহাদ হোসেন-এর সঙ্গে শহর সমাজ সেবা নির্বাচনে বিজয়ীরা ।
মেহেরপুর শহর সমাজ সেবা নির্বাচনে খোকন প্যানেল শতভাগ বিজয়ী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।