মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (২৮-০৯-১৭): মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ও বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় মুজিবনগর পর্যটন মোটেলে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন।

জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক আরিফ হোসেন, বেলাল হোসেন বিপ্লব, কাশেদ আলী, রিপন, সাইদুর রহমান,সদস্য মাসুদ, অসীম প্রমুখ । এ সময় ৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবকলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কাশেদ আলী সভাপতি, ওমর ফারুক সাধারন সম্পাদক ও জহির আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।