মুজিবনগরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০২-১২-২০১৯):   আমন ধান সংগ্রহে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নের কৃষকদের জন্য লটারী অনুষ্ঠিত হয়। সরকারি ধান ক্রয় করার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা আনয়নের লক্ষে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে লটারীর আয়োাজন করা হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারীর মাধ্যমে মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নের ৩৬৬ জন কৃষক এর নাম নির্ধারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।