× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মুজিবনগরে ট্রলি উল্টে চালক সানোয়ার নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনায় ট্রলি উল্টে চালক সানোয়ার হোসেন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা এগারটার দিকে সরস্বতী খালে ট্রলি থেকে পাট নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের সিয়াম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে কাঁচা পাট ট্রলি বোঝাই করে সরস্বতী খালে ফেলছিনে সানোয়ার হোসেন। পরে ট্রলি ঘোরাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রলি উল্টে মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..