মুজিবনগর প্রতিনিধি ( ২৯-০৮-১৭): মেহেরপুরের মুজিবনগরের বাবুপুর ও পরানপুরে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে ওই দুই গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। আইপি ওয়াইজি -এর পিস এ্যাম্বাসিডর (শান্তির দূত) শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য মো: জাকির হোসেনের উদ্যোগে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মো: জাকির হোসেন নিজে উপস্থিত থেকে বাবুপুর ও পরানপুর গ্রামের অর্ধশতাধিক দু:স্থ ও অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পরানপুরের বিএনপি নেতা মইনুদ্দিন, আব্দুল হামিদ খান গাজু, মো: আরিফ, মো: আজিজুর রহমান। মুজিবনগর উপজেলা যুবদলের সাধান সম্পাদক আসাদুল, যুবনেতা মনি, আনোয়ার, ইদ্রিস, জুয়েল, শিক্ষক নেতা মো: আসাদুল প্রমুখ। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সমাজের বিত্তবান ব্যক্তিদের, অসহায় ও দু:স্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রায় এক তৃতীয় অংশ মানুষ বন্যায় ভাসছে। এসব বানভাসি মানুষের দু:খ দূর্দশা লাঘবে এগিয়ে আসতে হবে । মুখে বুলি আওড়ালে বান ভাসি মানুষের হাতে কোন ত্রান পৌঁছাবেনা। ফলে তারা মানবেতার জীবন যাপন করছে। অবিলম্বে পর্যাপ্ত ত্রানের দাবী জানান পিচ এ্যাম্বাসিডর জাকির হোসেন।