× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাৎ শেষে স্ত্রী যা বললেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার চাইলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ ম‍ুজাহিদের স্ত্রী তামান্না জাহান।

সকাল ১০টা ৪৭ মিনিটে মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী তামান্না জাহান, তিন ছেলে আলী আহমেদ মাবরুব, আলী আহমেদ তাজদিদ, আলী আহমেদ তাহকিক ও মেয়ে তামরিন। ।

শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করে যাওয়া সময় তাঁর স্ত্রী তামান্না জাহান বেলা বলেন, ‘আলহামদুলিল্লাহ। উনার সঙ্গে কথা হলো। উনার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উনি নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ। এবং আমি উনার স্ত্রী হিসেবে বলছি, উনি পুরোপুরি নির্দোষ। আমার স্বামী, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে, অত্যন্ত সৎ-স্বচ্ছ ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ করে তামান্না জাহান বলেন, ‘আপনারা জানেন, আমাদের আইনজীবীরা রিভিউ আবেদন করেছেন, সেখানে উনার কিছু নির্দেশনা রয়েছে। আমি আশা করি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায়বিচার নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখবে। এবং আমাদের বিশ্বাস, যদি ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্র প্রস্তুত হয়, তাহলে ইনশাআল্লাহ আমার স্বামীর রিভিউ মঞ্জুর হবে এবং উনি বেকসুর খালাস হবেন।’

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আচ্ছা রাষ্ট্রপতির কথা বললেন যে, রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাওয়ার কোনো বিষয়ে চেষ্টা করবেন কি না? জবাবে আলী আহসান মুজাহিদের স্ত্রী দুই পাশে মাথা নেড়ে বলেন, ‘না না না না। এটা নিয়ে কোনো কথা হয় নাই।’

আর পাশ থেকে মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাবরুর বলেন, ‘দায়িত্বশীল সকল কর্তৃপক্ষ যেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, এটাই আমার আম্মা বলেছেন।’

২০১৩ সালের ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগ তা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। এ নিয়ে রিভিউ আবেদনের জন্য ১৫ দিন সময় পেয়েছেন মুজাহিদ।


এ ক্যটাগরির আরো খবর..