× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুক্তিযোদ্ধার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

নিরাপত্তার কারনে মেয়েকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি না করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হ্যাপির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মুক্তিযোদ্ধা ছত্তার তালুকদারের মেয়ে হ্যাপি বেগমকে পনের বছর পূর্বে গৌরনদী উপজেলা দক্ষিন গোর্বধন গ্রামের ছিদ্দিক মীরের ছেলে সাগর সৈয়দের সাথে বিয়ে দেয়া হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হ্যাপিকে শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। পুনরায় পিতার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে হ্যাপি অস্বীকার করলে আজ রোববার সকালে হ্যাপিকে শারীরিক নিযার্তন করে হাত ভেঙ্গে দেয় স্বামী সাগর সৈদয়।

প্রথমে হ্যাপিকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করতে গেলে বাধাঁ দেয় স্বামীর ভাই সৈদয় সুজন। নিরাপত্তার কারনে হ্যাপিকে উদ্ধার করে পিতার বাড়ির লোকজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হ্যাপির পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..