মুকসুদপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মুকসুদপুর প্রতিনিধি:  গোপালঞ্জের মুকসুদপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামে।

শনিবার এব্যাপারে মটর বাক্চীর স্ত্রী নিলু বাক্চী মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়ের কাছ থেকে ৫ বৎসরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন মটর বাক্চী। পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার দিবা গত রাতে যেকোনো সময় নিগম বাক্চী, অপু বাক্চী, লিটন বাক্চী (টুলু), বিজয় বাক্চী, জয় বাক্চী পুকুরে বিষ প্রয়োগ করতে পারে। এতে রুই কাতল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন জাতের মাছ মরে পুকুরে ভেসে উঠে এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।

এব্যাপারে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, তাই কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে তদন্তকর্মকর্তা এসআই মো. মহিদুল ইসলাম জানান, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।