× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে উভয়পক্ষের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি রায়ের এ দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেসময় তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে দশটি প্রমাণিত হয়।

এরমধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ৬ জনকে হত্যা এবং রঞ্জিত দাস লাতুসহ ২ জনকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি, আটক, নির্যাতনের ৮টি অপরাধে তাকে ৭২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর খালাস চেয়ে সুপ্রিমকোর্টে আপিল করেন কাসেম আলী।


এ ক্যটাগরির আরো খবর..