× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মিয়ানমারে অমানবিক ধ্বংস চলছে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মিয়ানমারে মুসলমানদের নিধনের জন্য  যে ধ্বংসযজ্ঞ চলছে তা খুবই অমানবিক বললেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ রোববার সকালে মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের  ভবন উদ্বোধন শেষে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না। তাই আমরা স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের সরকার বিশ্বের বিভিন্ন দেশকে এ কথা জানিয়েছে এবং মিয়ানমার সরকার বিশেষ টাস্ক র্ফোস গঠন করেছে সমস্যা সমাধানের জন্য।’

জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করার প্রসঙ্গে  মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে পারছে না তার কারণ তারা ভয় পাচ্ছে। বিগত বছরগুলোতে তারা যে আগুন দিয়ে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, কুরআন শরিফ পোড়ানো এবং শহীদ মিনার ভাঙার কোনো জবাবদিহিতা জনগণের কাছে করতে পারবে না বলে।

মন্ত্রী বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দেইনি। তবে দলের সমর্থিত প্রার্থী থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন মাদারীফুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।


এ ক্যটাগরির আরো খবর..