× Banner
সর্বশেষ
ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন

মিল্কভিটার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সমবায় প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/State-Minister-Swapan-Bhattacharya.jpg

মুজিববর্ষে মিল্কভিটার সক্ষমতা বৃদ্ধি করে সংশ্লিষ্ট সকলকে এর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে দুগ্ধ ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) এর সার্বিক বিষয় সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের পুষ্টির অভাব পূরণ ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য মিল্কভিটা দুগ্ধজাতপণ্য  উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদেশের জনগণ যাতে একটি মেধাসম্পন্ন জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য বঙ্গবন্ধু সমবায়ভিত্তিক মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন।

সভা শেষে মিল্কভিটার প্রধান কার্যালয়ে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটার দুগ্ধ সংগ্রহ থেকে প্রক্রিয়াজাত পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়। ফলে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মিল্কভিটা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে সচেষ্ট রয়েছে।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. এর চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অমর চান

বনিকসহ মিল্কভিটার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..