মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারীকে দুপুরে আটক সন্ধ্যায় মুক্তি

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউসুফ আলীকে দুপুরে আটক করে সন্ধ্যা ৬টার দিকে তাকে গুলশান থানা থেকে পুলিশ ছেড়ে দেয়  আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরের পর গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার বিকেলে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া। এ মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।

জানা গেছে, সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন খালেদা জিয়া।

গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।