বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তিত আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-১ গোলে ড্র করে রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়া নিয়ে শঙ্কায় আছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ভেনিজুয়েলার হয়ে গোল করেন জন মুরিইয়ো। আর আর্জেন্টিনার হয়ে গোল করেন রলফ ফেলচার।

বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে খেলতে থাকে মেসিরা। একের পর এক দুর্দান্ত সব আক্রমণেও আর্জেন্টিনা গোল পাচ্ছিল না প্রতিপক্ষের ডিফেন্সের কারণে। প্রথমার্ধ গোলশূণ্য ড্র হওয়ার পর দ্বিতায়ার্ধের শুরুতেই গোল পায় ভেনেজুয়েলা।

ম্যাচের ৫০ মিনিটে একটি কাউন্টার অ্যাটাকে ভেনেজুয়েলার হয়ে গোল করেন জন মুরিইয়ো। কর্দোবার পাসে ডি-বক্সের বাহির থেকে প্রতিপক্ষের আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরোর মাথার উপর দিয়ে ফ্লিক করে বল জালে পাঠান মুরিইয়ো।

এর চার মিনিট পরেই ম্যাচে সমতা আনে আর্জেন্টিনা। মার্কোস আকুনিয়ার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ভেনেজুয়েলার ডিফেন্ডার ফেলচার নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। ম্যাচে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সাম্পাওলির শিষ্যদের।

এই ম্যাচের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের আর দুই ম্যাচ বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। তবে তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পেরু। ৩৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল প্রথম, ২৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় ও ২৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে তৃতীয় অবস্থানে।

দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। তাই পঞ্চম দল হিসেবেও বিশ্বকাপে খেলতে হলে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের বিপক্ষে প্লে-অফ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর্জেন্টিনাকে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।