× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

মিথ্যা অভিযোগে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়ায় বাঁশের কড়াইল ভাংঙ্গার মিথ্যা অভিযোগে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সেলিম সরদারের ছেলে আগৈলঝাড়া মারকাস মাদ্রাসার ছাত্র মোঃ হাসান সরদার রোজার ছুটিতে বাড়ি বেড়াতে আসে। একই এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে সাইফুল মোল্লা ও জাহাঙ্গীর সরদারের ছেলে জামাল সরদারের বাড়ির বাঁশ ঝারের কড়াইল কে বা কাহারা ভেঙ্গে ফেলে। সন্দেহ বশত বাঁশের কড়াইল ভাংঙ্গার মিথ্যা অভিযোগে মাদ্রাসা ছাত্র রোজাদার হাসানকে বাড়ি থেকে ডেকে এনে সাইফুল ও জামাল বেধরক পিটিয়ে ফেলে রাখে। এসময় স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় হাসানকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত হাসানের পরিবার জানায় গত দুই দিন পূর্বে সাইফুল ও জামালসহ আরো অনেকের বাড়ির বাঁশ ঝারের কড়াইল কে বা কাহারা ভেঙ্গে ফেলে। গত দুই দিনে আমার ছেলে হাসান তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়িতে ফিরে আসার সাথে সাথেই সাইফুল ও জামাল হাসানকে বেধরক পিটিয়ে ফেলে রাখে।

বর্তমানে হাসান উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দরিদ্র সেলিম সরদার স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তি বর্গের কাছে বিচার দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..