× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

মা হয়েছে ধর্ষিতা স্কুল ছাত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
মা হয়েছে ধর্ষিতা স্কুল ছাত্রী

অসহায় দিনমজুর পরিবারের মেয়ে এবারের এসএসসি পাশ করা এক ছাত্রী (১৫)। বখাটের লালসার স্বীকার হয়ে অন্তঃস্বত্তার পর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তবে ওই সন্তানের বাবার স্বীকৃতি দিতে অপরাগতা প্রকাশ করে বখাটে ধর্ষক।

এমনকি স্থানীয় কতিপয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য ভূক্তভোগী ছাত্রী ও তার অসহায় পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। উপায়অন্তু না পেয়ে এ ঘটনায় বরিশাল বিজ্ঞ নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে ধর্ষক জুয়েল খানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের।

বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতা স্কুল ছাত্রী অভিযোগ করে বলে, প্রায় ১০ মাস পূর্বে একটি সন্ধ্যার সময় সে বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় পিছন থেকে তার মুখ চেঁপে ধরে জোরপূর্বক পাশ্ববর্তী জালাল চৌকিদারের বসত ঘরে নিয়ে একই গ্রামের মোহন খানের ছেলে জুয়েল খান (২৭) তাকে একাধিকবার ধর্ষন করে।
নির্যাতিতা ছাত্রী আরও বলে, বিষয়টি কাউকে জানালে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় জুয়েল। সেই ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখতে গিয়ে সে অন্তঃসত্তা হয়ে শারিরীকভাবে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে বিষয়টি তার পরিবারের লোকজনের কাছে জানানো হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে ধর্ষক জুয়েল এলাকা ছেড়ে আত্মগোপন করে।

নির্যাতিতা স্কুল ছাত্রী আরও বলে, বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য জুয়েলের চাচা বাবু খানসহ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাকেসহ পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এরইমধ্যে গত ৫ জুন তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এলাকাবাসী এ ঘটনায় জরুরি ভিত্তিতে ধর্ষক জুয়েলকে গ্রেপ্তারপূর্বক নবজাতক পুত্র সন্তানের পিতৃ পরিচয় ফিরিয়ে দিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের ব্যাপারে ধর্ষক জুয়েল খান আত্মগোপনে থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে জুয়েলের চাচা বাবু খান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, জুয়েল একজন বিবাহিত পুরুষ। তার স্ত্রী রয়েছে। তারপরেও ওই স্কুল ছাত্রীর গর্ভে জন্মগ্রহণ করা শিশুর সাথে জুয়েলের ডিএনএ পরীক্ষার মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমি তার (জুয়েল) বিচার দাবি করছি।


এ ক্যটাগরির আরো খবর..