× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

মা হওয়া বর্তমানে প্রিয়ঙ্কা চোপড়ার প্রধান ইচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

‘গ্লোবাল স্টার’ প্রিয়ঙ্কা চোপড়া এবার মা হতে চান। সম্প্রতি ‘ভোগ’ পত্রিকাকে দেয়া একটি সাক্ষাত্কারে মা হওয়ার ইচ্ছার কথা জানান তিনি। প্রিয়ঙ্কা এ ছাড়া আরও একটি পরিকল্পনার কথা জানিয়েছেন যা তাঁর ‘টু-ডু লিস্ট’-এ রয়েছে।

প্রিয়ঙ্কার স্বামী রক সিঙ্গার নিক জোনাস। গত বছর ডিসেম্বরে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন নিক ও প্রিয়ঙ্কা।তাঁরা  হিন্দু খ্রিস্টান দুই রিতীতেই বিয়ে করেন । প্রিয়ঙ্কা জানিয়েছেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে তিনি খুব ভালবাসেন। এখনও সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে সময় কাটান। তাই সন্তানের মা হওয়ার ইচ্ছে টা তাঁর ‘টু-ডু লিস্ট’-এ উপরের দিকেই রয়েছে।

মা হওয়া ছাড়াও প্রিয়ঙ্কার আরও একটি ইচ্ছে রয়েছে তা হল লস এঞ্জেলসে একটি বাড়ি। প্রিয়ঙ্কা বলেছেন, মুম্বই ও নিউ ইয়র্কে তাঁর বাড়ি রয়েছে। এগুল ছাড়াও এবার তিনি লস এঞ্জেলসে একটি বাড়ি কিনতে চান। তাই বাড়ি কেনা ও সন্তান নেওয়া, দু’টি বিষয়ই এখন তাঁর‘টু-ডু লিস্ট’-এগুরুত্বপূর্ণ জায়গা দখল করে বসে আছে।

বর্তমানে প্রিয়ঙ্কা-নিকের রোমান্টিক ছবি, ভিডিয়ো ইন্টারনেটে হট ট্রেন্ডিং বিষয়। এমনই কিছু ছবি নিয়ে নিকের জন্মদিনে একটি বিশেষ ভিডিয়ো উপহার দেন প্রিয়ঙ্কা। ১৬ সেপ্টেম্বর নিকের ২৭তম জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিয়ো পোস্ট করেন ৩৭ বছর বয়সী কোয়ান্টিকো স্টার। প্রিয়ঙ্কা সেখানে নিকের স্টেজ পারফরম্যান্স ছাড়াও তাঁদের দু’জনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

 টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা এখন তাঁর আপকামিং ফিল্ম ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারে ভীষণ ব্যস্ত। দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। প্রিয়ঙ্কা ছাড়াও এই ফিল্মে রয়েছেন, ফারহান আখতার, জাইরা ওয়াসিম ও রোহিত সরফ।


এ ক্যটাগরির আরো খবর..